নিউইয়র্কে বিএনপি নেত্রী শাম্মী আকতার

নির্বাচনে যাদের বিজয়ের সম্ভাবনা নেই তারাই তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচারনা চালাচ্ছে

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ১৪ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৮ পূর্বাহ্ণ

নির্বাচনে যাদের বিজয়ের সম্ভাবনা নেই তারাই তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচারনা চালাচ্ছে

নিউইয়র্কে স্টেট বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন শাম্মী আকতার। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং স্থানীয় সরকার সম্পর্কিত সহ-সম্পাদক শাম্মী আকতার ১৩ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক মতবিনিময় সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়েছেন। বিএনপির বিরুদ্ধে এখনো সোস্যাল মিডিয়ায় নানা অপপ্রচারণা রুখে দিতেও সকলকে সরব থাকার প্রয়োজনীয়তা আলোকপাত করেছেন সাবেক এই সংসদ সদস্য।

শাম্মী আকতার বলেন, রাজধানী ঢাকায় মিটফোর্ডে প্রকাশ্য রাস্তায় একজস মানুষকে নৃশংসভাবে হত্যাকান্ডের ভিডিও ভাইরাল করার পর সুপরিকল্পিতভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের এই মুহূর্তের প্রাণস্পন্দন এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয়নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে এবং মিছিলে যে ধরনের নোংরা-অশ্লীল স্লোগান উঠেছে তা সভ্যতার পরিপন্থি। তার মানে তারা পরিকল্পিতভাবে এহেন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করছে। আর যারা পিআর চাচ্ছে, যাদের পায়ের তলায় মাটি নেই, নির্বাচনে গেলে ভোট পাবার সম্ভাবনা নেই, জামানত বাজেয়াপ্ত হবে, এবং এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ২৮০ আসনের বেশী সীট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এমন পরিস্থিতি যাদের সহ্য হচ্ছে না-তারাই এমন আচরণ করছে। শাম্মী আকতার ক্ষোভের সাথে বলেন, আমরা পরিস্কার ভাষায় বলতে চাই-পুরনো খাচ্ছব বাদ দেন। একাত্তর সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন। আপনারা চব্বিশেও গাদ্দারি করেছেন। আপনাদের ইতিহাস গাদ্দারির ইতিহাস। গেছিলেন তো লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করতে। তারপরও বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচার কেন চালাচ্ছেন? নিশ্চয়ই আপনাদের হিসাব মিলছে না। আপনারা মনে মনে ভাবছেন যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে আপনাদের অঙ্গুলি হেলনে। দুদিন পর নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা নেবে। তখোন তো আপনাদের এই মাস্তানী আর করা চলবে না। কারণ বিএনপি একটি পোড় খাওয়া দল। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল।

নিউইয়র্কে স্টেট বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে এ মতবিনিময় সমাবেশে বিশেষ সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদ। তারা উভয়ে বলেছেন, বাংলাদেশের মানুষ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এহেন অবস্থার অবসান ঘটবে দ্রুত নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হলে। তাই আমরা অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবি জানাচ্ছি যেজন্যে ছাত্র-জনতা অকাতরে প্রাণ দিতে কসুর করেনি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যকালে নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থাশীল রয়েছি এবং তার বিরুদ্ধে যারা কুৎসা রটাচ্ছে তাদেরকে এই প্রবাসেও চিহ্নিত করে রাখবো।

আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশারফ হোসেন সবুজ, এম জাহাংগীর, মো. সুরুজ্জামান, সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট বিএনপির সাংগঠিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদ উল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হক আযাদ, আমিনুল ইসলাম চৌধুরী, আশরাফ হোসেন, হুমায়ুন কবীর এবং সাংবাদিক আনিসুর রহমান, বিএনপি নেতা আবু কাইয়ুম, দেলুয়ার হোসেন, ড মোশারফ হোসেন ফাউন্ডেশনের সভাপতি আলামিন সুমন, শেখ তারেক হাসান,মাঈনুদ্দিন, একে এম ফজলুল হক, সাহাব উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us