মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিকনিক ২০ জুলাই

আনিসুর রহমান   প্রিন্ট
বুধবার, ১৬ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিকনিক ২০ জুলাই

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

৫ জুলাই রোববার মানিকগঞ্জ কল্যান সমিতির এক প্রস্তুতি সভায় আসন্ন পিকনিকের ব্যাপারে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সমিতির সভাপতি লুৎফর রহমান যুবায়ের ও সাধারন সম্পাদক সজিব চৌধুরীর সমন্বয়ে এ সভায় উপদেষ্টা ও কার্যকরী কমিটির প্রায় সকলেই ছিলেন। পিকনিকের জন্যে গঠিত কমিটির আহবায়ক নূরজাহান ভূইয়া ঋতু, যুগ্ম আহবায়ক মো সোলাইমান মিয়া, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রাসেল মিয়া, সমন্বয়কারী মো মনিরুজ্জামান নাইস, সদস্য মো. মাসুদ পারভেজ, আশরাফ সুমন, মাইদুল ইসলাম, মো লাভলু মিয়া, মো ইউসুফ, সঞ্জয় কুমার সাহা, মমিনুর রহমান ফরহাদ প্রমুখ সকলকে আশ্বস্ত করেন যে, মানিকগঞ্জবাসীর এ বনভোজন সর্বকালের সেরা একটি সমাবেশে পরিণত হবে যদি সকলের আন্তরিকতা অব্যাহত থাকে।

উল্লেখ্য, ২০ জুলাই রোববার এ বনভোজন অনুষ্ঠিত হবে ইয়র্ক টাউন হেইটসে অবস্থিত ফ্রাঙ্কলিন রুজভেল্ট স্টেট পার্কের প্যাভিলিয়ন ৩ এ। বাস ছাড়বে সকাল সাড়ে ৮টায় জ্যাকসন হাইটস এবং হিলসাইড এভিনিউ থেকে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us