ওয়েলস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিজয় দিবস পালিত

লন্ডন প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৩৮ পূর্বাহ্ণ

ওয়েলস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিজয় দিবস পালিত

“যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বৃটেনের কার্ডিফ শহরে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মুক্ত গনতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গিকারে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে বাংলাদেশের ৫৫ তম মহাণ বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদানকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, আব্দুর রউফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভার সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার প্রতি শ্রদ্ধা জানানো সহ মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী অপশক্তির সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও দখলদার ইউনূস গংয়ের কবল থেকে দেশকে মুক্ত করতে দৃপ্ত শপথের আহবান জানিয়েছেন।

ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মালিক সহ সকল বক্তা ষড়যন্ত্র ও জঙ্গি-সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসা অবৈধ সরকারকে হটিয়ে দেশ ও দেশের মানুষদের বাঁচাতে হবে বলে উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট ইউনূস সরকার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে শত শত মিথ্যা হত্যা মামলা দিয়েছে। যাদের বাদী দেখিয়ে মামলা করা হয়েছে, তাদের অধিকাংশই মামলার বিষয়ে অবগত নয়। যে সকল ব্যক্তি নিহত হয়েছে বলে মামলা করা হয়েছে, তাদের অনেকেই জীবিত অবস্থায় ফিরে এসেছে। এ সকল মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার ব্যতীত এই ফ্যাসিস্ট সরকারের পূর্ব গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার অপতৎপরতা চালাচ্ছে। আবার, একই হত্যাকান্ডের জন্য শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সরকারের বেশ কিছু ব্যক্তিবর্গের বিরুদ্ধে গণহত্যার মামলা দেওয়া হলো। সংবিধান ও আইন অনুযায়ী একই বিষয়ে দুবার এই ধরনের মামলা হতে পারেনা।

এদিকে বাংলাদেশের মহাণ বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদের সভাপতিত্বে ও ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ওয়েলস যুবলীগের প্রাক্তন সভাপতি ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

বিশেষ অতিথি হিসেবে ওয়েলস আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আসাদ মিয়া, নিউপোট আওয়ামী যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে নিউপোট এর সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক সিতাব আলী, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, ইমরান মিয়া, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন, সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ছবির ক্যাপশন-ইউকে-যুবলীগ
লন্ডনে বিজয়ে দিবসের সমাবেশ মঞ্চে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

 

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us