আনিসুর রহমান
প্রিন্ট
বুধবার, ৩০ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:০২ পূর্বাহ্ণ
ফুলেল শুভেচ্ছা জানানো হয় নবাগত কন্সাল জেনারেলকে। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্কে নবাগত কন্সাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে সম্বর্ধনা প্রদান করলো কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা। ২৭ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে বর্ণাঢ্য আয়োজনে এ সম্বর্ধনা সমাবেশে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ছাড়াও ছিলেন বাংলাদেশ সোসাইটি এবং বিএনপির নেতৃবৃন্দ। কুমিল্লার সন্তান মোজাম্মেল হক-কে কাছে পেয়ে প্রবাসের কুমিল্লাবাসীর এ আনন্দ-আয়োজনে প্রিয় মাতৃভ’মির কল্যাণে একযোগে কাজের সংকল্পও উচ্চারিত হয়। বক্তারা বলেছেন, কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক আচরণের মধ্যদিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের বহুজাতিক সমাজে আরেকবার বাংলা ও বাঙালি সংস্কৃতির অবাধ প্রবাহের পথ সুগম হবে। দূর হবে কন্স্যুলেটের নানা সমস্যা-এ প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।
কন্সাল জেনারেলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কাজী আসাদুল্লাহ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
হোস্ট সংগঠন ‘ কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা’র সভাপতি কাজী আসাদুল্লাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া এ সমাবেশে কন্সাল জেনারেল মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন কুমিল্লা সোসাইটির নেতা সরকার ইসলাম। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কম্যুনিটি লিডার কাজী আশরাফ হোসেন নয়ন, আইটি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সোস্যাল মিডিয়ার প্রিয়মুখ প্রিসিলা, আবু তালেব চৌধুরী চান্দু।
কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সম্বর্ধনা সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’র বিবৃতি
সম্বর্ধিত কন্সাল জেনারেল বলেন, নবউদ্যমে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ইমেজ সুদূর এই নিউইয়র্ক তথা আমেরিকায় আরো মহিমান্বিত করার ক্ষেত্রে প্রবাসীদের ভ’মিকা অপরিসীম। আশা করছি সেই লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। কন্স্যুলার সেবার মান আরো বৃদ্ধির জন্যে প্রবাসীদের আন্তরিক সহযোগিতার বিকল্প নেই। আর দ্রুত সময়ের মধ্যে সেবা পাবার অধিকার প্রতিটি প্রবাসীর রয়েছে। কারণ এই সেবা ফ্রি দেয়া হচ্ছে না। বিনিময়ে ফি নেয়া হচ্ছে। তাই কন্স্যুলেটের কাজে কোন অসঙ্গতি কিংবা বৈষম্য অনুভ’ত হলেই যেন সংশ্লিষ্টরা অবহিত করেন নির্দ্বিধায়-এ আহবান জানান কন্সাল জেনারেল।
সভাপতির সমাপনী বক্তব্যে কাজী আসাদুল্লাহ বলেন, কুমিল্লার কৃতি সন্তান আমাদের পরম শ্রদ্ধেয় মোজাম্মেল হক ইতিমধ্যেই সর্বমহলের সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। আশা করছি তার কর্মকান্ডের মধ্যদিয়ে নিউইয়র্ক অঞ্চলে কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য আরও উজ্জ্বল হবে এবং এক্ষেত্রে আমাদেরকেও সজাগ থাকতে হবে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর