বৃটেনে সাফারি পার্কে ফ্যামিলি ডে ট্রিপ ও বনভোজন

বদরুল মনসুর   প্রিন্ট
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:২১ অপরাহ্ণ

বৃটেনে সাফারি পার্কে ফ্যামিলি ডে ট্রিপ ও বনভোজন

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়াবিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধামে চলছে গ্রীষ্মকালীন বনভোজন। পিকনিক স্পটে হৈ হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা। একদিনের ভ্রমণ বা ডে ট্রিপ (Day Trip) অথবা একদিনের ট্যুর হচ্ছে, কাছাকাছি কোনো গন্তব্যে সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘুরে আসার চমৎকার উপায়।

কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ৭ আগষ্ট ইংল্যান্ডের ওয়েষ্ট মিডল্যান্ডস সাফারি পার্কে কোচ বহরে এক ফ্যামিলি ডে ট্রিপ এর আয়োজন করে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন। বিভিন্ন পরিবার থেকে আনা বিরিয়ানি, পিয়াজি,সন্দেশ, সালাদ, ফল, বিভিন্ন ধরনের ডিজার্ট, এবং মিষ্টি সহ নানা ধরনের মজাদার খাবার আনন্দঘন পরিবেশে একে অন্যের সাথে ভাগাভাগি করার দৃশ্য এ যেনো এক প্রাণের বন্ধন।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহীদুল্লাহ্র সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলীর পরিচালনায় পিকনিক স্পটে উৎসবের আনন্দ সভায় বক্তব্য রাখেন ইউকে বিডিটিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ারের ডিরেক্টর নজির উদ্দিন,কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল আহাদ মিয়া, মাওলানা হারুনুর রশিদ, ফটো সাংবাদিক সেবুল আলী, আব্দুল মোত্তালিব, ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের ফাউন্ডার্স ডিরেক্টর রকিবউজ্জামান মনসুর সহ নেতৃবৃন্দ।

একটি চমৎকার এবং স্মরণীয় দিন ছিলো বলে অভিমত ব্যক্ত করে অংশগ্রহণকারীরা ওয়েলফেয়ার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ইউকে কার্ডিফ বাংলা স্কুলের সেক্রেটারি ও ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ব্রিটেনের সামার হলিডের আমেজের শুরুতে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দ উপভোগ করতে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। এসোসিয়েশনের চেয়ারপার্সন আব্দুল হান্নান শহীদুল্লাহ্ বলেন, বনভোজন একটি আনন্দদায়ক এবং সামাজিক কার্যকলাপ, যা মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানসিক শান্তি এনে দেয়। এজন্য প্রতিবছরের মতো এবারকারকার চমৎকার আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আগামী দিনে ওয়েলফেয়ারের প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম আসকর আলী ও অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার বলেন, আমাদের ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এ যাবত এ ধরনের আয়োজন করে আসছে। আমাদের উদ্দেশ্য যান্ত্রিক জীবনে কিছু মুহূর্ত একেবারেই আলাদা করে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করা।

Facebook Comments Box

Posted ১২:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us