নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:২৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান।
এক হাজার জায়নামাজ বিতরণ, নিউইয়র্কের ব্লাডব্যাংকের জন্যে রক্ত সংগ্রহের কর্মসূচি, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের মধ্যদিয়ে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী অর্থাৎ ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। উত্তর আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইর্য় সিটির জ্যাকসন হাইটসে ‘লিটল বাংলাদেশ’ (নবান্ন রেস্টুরেন্টের সম্মুখে) এলাকায় সকাল ১১টা থেকে এ কর্মসূচির আয়োজন করবে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’। আয়োজক সংগঠনের সভাপতি সাকিল মিয়া, সাধারণ সম্পাদক মো. আলম নমী সকল প্রবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন দিনব্যাপী এই কর্মসূচিতে।
একাত্তরের প্রহরি ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিবসটি উদযাপনে সেমিনার-সিম্পোজিয়াম, দোয়া-মাহফিল এবং তবারক বিতরণের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, এবারের শোক দিবসের তাৎপর্য অপরিসীম। ‘ফ্যাসিস্ট’ উৎখাতের আড়ালে গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে আবরো জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার প্রকাশ্য তৎপরতা দৃশ্যমান হচ্ছে, মুক্তিযুদ্ধেওর চেতনায় বিশ্বাসী মানুষকে হত্যা-নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। আত্মগোপনে গিয়েও অনেকে রেহাই পাচ্ছেন না। এহেন আচরণ একাত্তরের পাক হায়েনাদের বর্বরতাকেও হার মানাচ্ছে। এ ধরনের পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষায় প্রবাস থেকে আন্তর্জাতিক জনমত সোচ্চারের বিকল্প নেই বলে পর্যবেক্ষক মহলের ধারণা।
Posted ১২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর