পেনসিলভেনিয়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৯ পূর্বাহ্ণ
মেজ্জানের প্রচারণা।
‘চলন যাই মেজ্জান খাই’ স্লোগানে ৬ সেপ্টেম্বর শনিবার এখানকার আপার ডারবি এলাকায় ৬৯ রিক্রিয়েশন এলাকায় চট্টগ্রাম এসোসিয়েশন অব পিএ’র উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হয়ে অপরাহ্ন ৪টা পর্যন্ত চলবে মধ্যাহ্নভোজনের বিশাল এই আয়োজন।
মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব ২৪ অগাস্ট এ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে এ সংবাদদাতাকে জানান, ৫টি গরু ছাড়াও থাকবে হিন্দু সম্প্রদায়ের জন্যে খাশী/মুরগীর ব্যবস্থা। এই মেজ্জান ঘিরে সবুজের শ্যামলিমায় পরিপূর্ণ পার্কে চট্টগ্রাম তথা বাঙালি সংস্কৃতির পরিপূরক পণ্য–সামগ্রির স্টল। অর্থাৎ ভোজনের সাথে থাকবে কেনাকাটার আমেজও। ১০ হাজারের অধিক প্রবাসীর সমাগমে বেচাকেনার এই আমেজ পরিপূর্ণ রাখতে স্টল দিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন মোহাম্মদ বখতিয়ার (২৬৭-৪০৩-৭৭২০), মোহাম্মদ সাহাবউদ্দিন (৬১০-২০২-১৪৭৪), মোহাম্মদ নাসিরউদ্দিন (২৬৭-৯৬৯-৯০২৬) অথবা মোহাম্মদ সুমন (২১৫-৯৩৯-৪৫৮৯)’র সাথে। এ আয়োজনে পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক, দেলওয়ার, ভার্জিনিয়া, কানেকটিকাট, এমনকি বস্টনের প্রবাসীরাও আসতে পারেন।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর