অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৩ পূর্বাহ্ণ
সন্দ্বীপের এমপি মুস্তাফিজুর রহমান মিতার মালিকানাধীন কোম্পানীর পোস্টার।
বিএনপি-জামাতের চর হিসেবে আওয়ামী লীগের সাথে থাকা মাহফুজ রহমান মিতার কান্ড-কারখানায় সন্দ্বীপের তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা হতভম্ব হলেও কেন্দ্রের লোকজন চরম এই দু:সময়েও তার ওপরই ভরসা করছেন। চট্টগ্রামের সন্দ্বীপকে শেখ হাসিনার সর্বশেষ ১৫ বছরের শাসনামলে জামাত-শিবির আর বিএনপির জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিলেন এই মিতা এমপি। তার কাজই ছিল আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মীদের শায়েস্তা করার মাধ্যমে সন্দ্বীপে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো তছনছ করা। এবং সেটি তিনি সিদ্ধহস্তে করেছেন শেখ হাসিনার সান্নিধ্যে থেকেই। গোয়েন্দা রিপোর্ট পেয়েও কোন এক অজানা কারণে শেখ হাসিনা এই মিতাকে বারবার নমিনেশন দিয়েছেন। সর্বশেষ নির্বাচনেও মিতাকে পরিত্যাগ করেননি শেখ হাসিনা। তারই পুরস্কার এখোন পাচ্ছেন শেখ হাসিনা। গত বছরের ৫ আগষ্টের জঙ্গি উত্থানের সাথে জড়িতদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এই মিতা তার মালিকানাধীন (১৯৯৯ সালে শেখ হাসিনার অনুমোদনে প্রতিষ্ঠিত) রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী একটি বিজ্ঞাপণ দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা’।
আগস্টের ঐ পটপরিবর্তনের পর থেকে এখোন পর্যন্ত সন্দ্বীপের কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের সর্দার মিতা এমপি দাপটের সাথেই রাজধানী ঢাকায় অবস্থান করছেন। মোটর সাইকেলে চলাচল করেন সাঙ্গ-পাঙ্গ নিয়ে। এটা কীসের ইঙ্গিত?
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর