নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী-সমাবেশ

ভোটাধিকার প্রয়োগ পর্যন্ত সরব থাকতে হবে

আনিসুর রহমান   প্রিন্ট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

ভোটাধিকার প্রয়োগ পর্যন্ত সরব থাকতে হবে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ সংগ্রাম-লড়াইয়ে বিএনপির যুক্তরাষ্ট্রস্থ নেতা-কর্মীগণের অবিস্মরণীয় অবদানের কথা চিরজাগ্রত থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে। যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের ব্যানারে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারের এ সমাবেশে জড়ো হয়েছিলেন বিএনপি, জাসাস, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলের সর্বস্তরের নেতা-কর্মীরাও। সভাপতিত্ব করেন যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনির সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, সমগ্র প্রবাসের গণতন্ত্রে বিশ্বাসীরা অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারের একটি পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্যে। গত ১৭ বছরের পরিপূরক সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রবাসের বিএনপি নেতা-কর্মীরাও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ফোবানার নবনির্বাচিত চেয়ারপার্সন গিয়াস আহমেদ বলেন, গণতন্ত্রের জন্যে প্রবাসীদের অপরিসীম ত্যাগের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সুযোগ দিতে হবে। বিশ্বের উন্নত দেশের অভিজ্ঞতাকে আমরা প্রিয় মাতৃভ’মির কল্যাণে ব্যয় করতে চাই-এটাই প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল প্রবাসীর প্রত্যাশা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সমাবেশের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন আয়োজকরা। এ সময় গত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনও করা হয়। গত জুলাই-আগস্টের শহীদদের কথাও স্মরণ করেন বক্তারা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব বাবরউদ্দিন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

শহীদদের ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে। বিএনপির সর্বস্তরে আজ সে অ্াকুতিই ব্যক্ত হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় বক্তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের জন্যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সদয় দৃষ্টি কামনা করেছেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সভাপতির বক্তব্য দিচ্ছেন এম এ বাতিন। পাশে মাজহারুল ইসলাম জনি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব বাবরউদ্দিন, সদস্য মো. সুরুজ্জামান, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক চেয়ারপার্সন শেখ শাহজাহান, বিএনপি নেতা সৈয়দ এম রেজা, নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোরহাব হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ফারুক হোসেন মজুমদার, দারাদ আহমেদ, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম দিপু, মীর মশিউর রহমান, গাউসুল আলম, সোলায়মান, রানা চৌধুরী, বৃহত্তর ঢাকা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বাছিত রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us