সাউথ জার্সিতে প্রাণের আমেজে কীর্তন মেলা

সুব্রত চৌধুরী   প্রিন্ট
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১০ পূর্বাহ্ণ

সাউথ জার্সিতে প্রাণের আমেজে কীর্তন মেলা

হরে কৃষ্ণ হরে রাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউজার্সি স্টেটে আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে ৩১ আগস্ট এ্যাগ হারবার শহরের বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে “কীর্তনমেলা” অনুষ্ঠিত হয়েছে। বিকেল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই কীর্তন মেলা চলে। উল্লেখ্য, গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে “কীর্তন মেলা”র আয়োজন করা হয়েছিল। মেলায় অংশগ্রহনকারী বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে,ইন্দিরা সাহা, রাই দেব,আনন্দ দেব,সজল চক্রবর্তী, গংগা সাহা,প্রভীন ভিগ, তপন দাশ তপু,বর্ষা ,দীপা দে জয়া প্রমুখ।

কীর্তন পরিবেশন করেন প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ঈশ্বরের নাম, লীলা ও তার গুনাবলীকে সুর,তাল, লয়ে বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন। “এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোন উপায় নেই। অন্যান্য অনেক আধ্যাত্মিক পন্থা আছে যেগুলি পারমার্থিক উন্নতির সহায়ক, কিন্তু এই যুগে (কলি) সেগুলি কার্যকরী নয়”-মন্তব্য পূজারিগণের।

কীর্তন মেলায় সন্মিলিত কন্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী কীর্তন মেলা সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us