নিউজার্সির ফ্রাঙ্কলিন সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফা উদ্দিন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১৫ পূর্বাহ্ণ

নিউজার্সির ফ্রাঙ্কলিন সিটির ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেফা উদ্দিন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শেফা উদ্দিন নিউজার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন সিটির (টাউনশিপের) ডেপুটি মেয়র হলেন। ৭ জানুয়ারি মঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা (সারোগ্যাট) বার্নিস টিনা জাল্লো শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটালো। এর আগে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে সেই সিটির মেয়রের সম পর্যায়ের ভোটে ‘কাউন্সিলওম্যান অ্যাট লার্জ’ হিসেবে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ।

শেফা উদ্দিন ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২ সালে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সিতে বসতি গড়েছেন শেফা উদ্দিনের মা-বাবা। সেখানেই জন্মেছেন শেফা এবং লেখাপড়াও করেছেন একই সিটিতে। সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুরো সিটি কাউন্সিলের সভায় শেফা উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োজিত করা হয়। এ বছরের ডিসেম্বর পর্যন্ত পুরো বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের সময় তার পুত্র ইলিয়াস আলী এবং কন্যা সামাইরা আলী পাশে ছিলেন।

নিউজার্সি : পুত্র ইলিয়াস আলী এবং কন্যা সামাইরা আলীকে পাশে নিয়ে সমারসেট কাউন্টির সারোগ্যাট বার্নিস টিনা জাল্লোর কাছে শপথ নেন ডেপুটি মেয়র শেফা উদ্দিন। ছবি-এনওয়াইভয়েস২৪।

বিদায়ী ডেপুটি মেয়র এড পটোসন্যাক শেফা উদ্দিনের সাফল্য কামনা করেছেন। শেফ উদ্দিন এ সময় তার পরিবার এবং এলাকার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো এই সিটির বাসিন্দাগণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি ট্যাক্স হ্রাস করতে। সকল পরিবর্তনই কঠিন হয়ে থাকে, এমনকি নিশ্চিত ভালো কিছুর জন্যেও ত্যাগ স্বীকারের প্রয়াজন হয়। তেমন চ্যালেঞ্জ থেকেই আমি দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহায়তা চাই। উল্লেখ্য, গত চার বছর সিটি কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালনের প্রতিটি অধ্যায়েই শেফ উদ্দিন সরাসরি নাগরিকদের মুখোমুখী হয়েছেন। পার্কে আসা লোকজনের সাথে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন কী তাদের সমস্যা এবং কি করলে তারা খুশী হবে। ব্যবসায়ীদের সাথেও মাঝেমধ্যেই খোলামেলা কথা বলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন উদারচিত্তে। শেফ উল্লেখ করেছেন যে, তিনি এই সিটিকে সর্বাধুনিক একটি সিটিতে পরিণত করতে চান এবং সে তাগিদেই সকলের পরামর্শে যাবতীয় পদক্ষেপ নিতে মেয়র ফিলিপ ক্র্যামারের সাথে একযোগে কাজ করবেন। বিশেষ করে নাগরিকদের নিরাপত্তা এবং ভ’মিকে সঠিক খাতে ব্যবহারের পরিকল্পনাকে তিনি গুরুত্ব দিতে চান।

বৃহস্পতিবার রাতে এ সংবাদদাতার সাথে টেলিফোনে কথা বলার সময় কম্যুনিটির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামনের দিনগুলোতেও তাদের আশির্বাদ পাবো বলে আশা করছি। নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সক্ষম হলে ভবিষ্যতে আরো উচ্চতর দায়িত্বে অধিষ্ঠিত হবার পথ সুগম হবে এবং সে বিষয়টি খেয়াল রেখেই পুরো বছর দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us