অজিৎ ভৌমিক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৫২ পূর্বাহ্ণ
বাংলাদেশে ইউনূস সরকারের গণবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম। ছবির ক্যাপশন-২ ইউএন-র্যালি-আওয়ামী লীগ
বাংলাদেশে কথিত অন্তর্বর্তীকালিন সরকারের মদদে মানবাধিকার লংঘনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১২ নভেম্বর দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘পীচ এলায়েন্স এ্যাগেইনস্ট দ্য টেররিজম ইন বাংলাদেশ’ ব্যানার হাতে আওয়ামী লীগের যুুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকগণের এ কর্মসূচির আরেকটি ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে।’ জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল এ কর্মসূচি চলাকালে জাতিসংঘের ক’টনীতিকরাও থমকে দাঁড়িয়ে জানতে চেয়েছেন ‘বাংলাদেশে আবার কী হলো?’ এ সময় আয়োজকদের অন্যতম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী ‘ওয়ার ইয়্যার অব এ্যানার্কি/হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ আন্ডার দ্য ইন্টারিম গভর্ণমেন্ট’ শীর্ষক লিফলেট প্রদান করেন কৌতুহল প্রকাশকারি কর্’টনীতিকদেরকে। সেখানে গত সাড়ে ১৪ মাসে ক্ষমতাসীন ইউনূস সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু, রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার তথ্য, ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিরুদ্ধে সহিংসতা, সামাজিক পরিস্থিতির মারাত্মক অবনতি, সংখ্যালঘুদের ওপর হামলা, গণতন্ত্র দমন, ধর্মীয় উগ্রবাদের বিস্তৃতি ও আইনের অপব্যবহার, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও সাংবাদিক নিপীড়ন, নাগরিক অধিকার ও স্বাধীনতা লংঘন, প্রধান উপদেষ্টাসহ শীর্ষ পর্যায়ের প্রায় সকলেরই লাগামহীন দুর্নীতিতে লিপ্ত হবার তথ্য রয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মুহম্মদ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা ইতিহাসের জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করা হয় এই কর্মসূচি থেকে।
বাংলাদেশে ইউনূস সরকারের গণবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে রাজাকার-আলবদর ও জামাত-শিবির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুহম্মদ ইউনূসের ইঙ্গিতে একাত্তরের ঘাতকেরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাঙালিদেরকে প্রকাশ্যে হত্যা করছে। বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি প্রদানের সিঁড়িতে উঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর সাজানো মামলায় তাকে ফাঁসিতে ঝুলানোর পরিক্রমা চলছে। ধর্মীয় জঙ্গিদের কবলে পড়া বাংলাদেশ ডুকরে কাঁদছে। বিশ্ব মানবতার দৃষ্টি কামনা করেছেন এই কর্মসূচিতে অংশগ্রহণকারিরা। এ সময় আরো অভিযোগ করা হয় যে, ভ’য়া হত্যা মামলা দায়ের করা হয়েছে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে। জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি শ্যামল দত্তসহ প্রথিতযশা ১৪ সাংবাদিককে আটক রাখা হয়েছে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই। ক্ষমতাসীন গোষ্ঠির অন্যায়-অপকর্মের সমালোচনা বন্ধে রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিক ও রাজনীতিকদের মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বাংলাদেশে ইউনূস সরকারের গণবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি ও মোহাম্মদ ফারুক হোসেন, আব্দুর রহিম বাদশা, মোর্শেদা জামান, হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, এম এ করিম জাহাঙ্গির, জালালউদ্দিন জলিল, শাহ বখতিয়ার, রুমানা আকতার, রফিকুর রহমান রফিক, সাখাওয়াত আলী, সিরাজউদ্দিন সোহাগ, আবুল বাশার মিলন, শেখ জামাল, জাহিদ খন্দকার, নাজনীন সুলতানা পলি, এ কে চৌধুরী প্রমুখ।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর