নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ
‘বাংলাদেশী প্রফেশনালস’র উদ্বোধন করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্রে বসবাসরত পেশাজীবী বাংলাদেশীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করার মধ্যদিয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করার অভিপ্রায়ে ‘বাংলাদেশী প্রফেশনালস’ নামক নয়া একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো ২৯ নভেম্বর। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসের আলো ঝলমাল মিলনায়তনে সংগঠনটির সূচনা ঘটান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম। এ সময় নবগঠিত এই সংগঠনের প্রেসিডেন্ট শেখ এনামুল কবির বলেন, দলীয় মতানৈক্যের উর্দ্ধে উঠে আমরা সকলে বাংলাদেশী-এই পরিচয়ে একটি নেটওয়ার্কে জড়িয়ে পড়তে চাই। তেমন প্রত্যাশায় আমরা ‘বাংলাদেশী প্রফেশনালস’ গঠন করেছি। সোস্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতেও আমাদের বিচরণ থাকবে।
‘বাংলাদেশী প্রফেশনালস’র উদ্বোধনী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি জাতিগত স্বার্থে পরস্পরের সহযোগী হয়ে অবস্থান করতে পারলে বহুজাতিক এ সমাজে কোনকিছুই অসাধ্য থাকবে না।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্র্যাঞ্জিশন টিমের অন্যতম সদস্য মো. শামসুল হক, কম্যুনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং আহসান হাবিব, ব্যবসায়ী সালাম ভ’ইয়া, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতা টিপু সুলতান প্রমুখ।
‘বাংলাদেশী প্রফেশনালস’র উদ্বোধনী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী সালাম ভ’ইয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এই সংগঠনের সমৃদ্ধি কামনা করে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীর পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা পত্র প্রদান করেছেন এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার।
নওশীন নেহরিন মৌ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম, সাংবাদিক আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, রাশেদ আহমেদ, হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে পারভেজ সাজ্জাদ, রন্টি দাস এবং গাজী সালাহউদ্দিনের সঙ্গীতের মূর্চ্ছনায়।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর