নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৩৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।
দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারিদের বিরুদ্ধে মার্কিন সিনেটে একটি বিল উঠেছে। রিপাবলিকান সিনেটর (ওহাইয়ো) বার্নি মরেনো কর্তৃক ১ ডিসেম্বর সোমবার উত্থাপিত ‘দ্য এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ শীর্ষক এই বিলে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। এ অবস্থায় অন্য যে কোন দেশের নাগরিকত্ব গ্রহণকারিরা কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক থাকতে পারবে না। এই বিল পাশের পর আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী তথা যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্পসহ হলিউডের খ্যাতনামা অনেক শিল্পীকে দ্বৈত-নাগরিকত্ব পরিহার করতে হবে। উল্লেখ্য, মেলানিয়া এবং ব্যারন ট্রাম্প একইসাথে স্লোভেনিয়ার নাগরিকত্বও বহাল রেখেছেন। আরো উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের শপথ নেয়ার সময় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয় যে, ‘যুক্তরাষ্ট্র কোন কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে কিংবা সংঘাতে জড়িয়ে পড়লে আমি যুক্তরাষ্ট্রের পক্ষে অস্ত্র ধরবো’। উদাহরণ হিসেবে বাংলাদেশের সাথে যদি আমেরিকা যুদ্ধে লিপ্ত হয় তাহলে দ্বৈত-নাগরিকত্ব গ্রহণকারি বাংলাদেশী আমেরিকানরা কোন পক্ষে থাকবেন-এটাই হচ্ছে এই বিলের মূল কারণ। বিল উত্থাপনকারি সিনেটর বার্ণি মরেনো বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়াটা হচ্ছে বড় ধরনের একটি সম্মান এবং বিশেষাধিকার। আপনি যদি আমেরিকান হতে চান তাহলে একমাত্র আমেরিকার নাগরিকত্বই রাখতে হবে। আপনাকে আমেরিকার প্রতি অনুগত থাকতে হবে একান্তভাবে। তাই এখোন সময় হচ্ছে নিজের ভালোর জন্যে দ্বৈত-নাগরিকত্ব পরিহার করার।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, সংবিধানের চতুর্দশতম সংশোধনী অনুযায়ী দ্বৈত-নাগরিকত্বকে বৈধতা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কখনো বিলুপ্ত হয় না যদি ােকউ স্বেচ্ছায় তা ত্যাগ না করেন। এই সংশোধনীকে আরো পোক্ত করা হয়েছে ১৯৩৯, ১৯৫২ এবং ১৯৬৭ সালে। এসবে বলা হয়েছে নাগরিকের সম্মতি ছাড়া তা কেড়ে নেয়া যাবে না। তাই অনেকের ধারণা, কংগ্রেসে এই বিল পাশ হলেও তা কার্যকর করতে আইনী জটিলতায় পড়তে হবে। এমন সময় এ বিলের উদ্ভব হলো যখোন বিপুলসংখ্যক বাংলাদেশী দ্বৈত-নাগরিকত্ব নেয়া শুরু করেছেন। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধেও দ্বৈত-নাগরিকত্ব থাকার অভিযোগ রয়েছে। বিলটি পাশ হলে দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারিদেরকে এক বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বরাবর আবেদন জানিয়ে স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত পরিহার করেছেন তা নিশ্চিত করতে হবে অথবা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিহারের তথ্য জানাতে হবে। অণ্যথায় সংশ্লিষ্টদের মার্কিন নাগরিকত্ব সংবিধানের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ৩৪৯(এ) বিধি (section 349(a) of the Immigration and 26 Nationality Act (8 U.S.C. 1481(a). অণুযায়ী বাতিল বলে গণ্য হবে ।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর