শেনজেন ভিসা নিয়ে সতর্ক করল সুইডিশ দূতাবাস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১০ পূর্বাহ্ণ

শেনজেন ভিসা নিয়ে সতর্ক করল সুইডিশ দূতাবাস

শেনজেন ভিসা প্রদানের ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না থাকার তথ্য জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ঢাকার সুইডিশ দূতাবাস।

সোমবার (৮ ডিসেম্বর) সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানো হয়।

বার্তায় সুইডেন দূতাবাসের মাইগ্রেশন বিভাগ স্পষ্ট করে বলেছে, আমাদের সহযোগিতা কেবলমাত্র ভিএফএস গ্লোবালের সঙ্গে। আমরা শেনজেন ভিসা সংক্রান্ত অন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সঙ্গে সহযোগিতা করি না, এমনকি ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকেও না।

এর মাধ্যমে দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে যে, শেনজেন ভিসা প্রক্রিয়াকরণের জন্য ভিএফএস গ্লোবালই একমাত্র অনুমোদিত অংশীদার এবং অন্য কোনো পক্ষকে যেন এ বিষয়ে বিশ্বাস না করা হয়।

স্টুডেন্ট ভিসায় কি পরিবারকে যুক্তরাষ্ট্রে নেওয়া যায়, কী আছে নিয়মে?
দূতাবাস আরও পরামর্শ দিয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে অতিরিক্ত অর্থ খরচ করা বা ভুল পথে পরিচালিত হওয়া থেকে বিরত থাকতে হবে। ভিসা আবেদনের জন্য নির্দিষ্ট ফি এবং প্রক্রিয়া সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য কেবল ভিএফএস গ্লোবালের মাধ্যমে জানা সম্ভব।

বর্তমানে শেনজেন ভিসা দিয়ে থাকে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিকটেনস্টাইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

Facebook Comments Box

Posted ১০:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us