বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া-মাহফিল

আটলান্টিক সিটি সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৮ পূর্বাহ্ণ

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া-মাহফিল

মতবিনিময় সভায় প্রধান অতিথির সাথে স্থানীয় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিউজার্সি ষ্টেট (দক্ষিণ) কর্তৃক আয়োজিত এক মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর শনিবার আটলান্টিক সিটির একটি হোটেলে দোয়া শেষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, ‘প্রবাসে ও বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে মায়ের সমতুল্য গনতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামনের নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীরা বিপুল অর্জনে সক্ষম হবেন এবং এ প্রত্যাশা পূরণে সকল প্রবাসীকে আত্মীয়-স্বজন ও নিকট প্রতিবেশীকে অনুপ্রাণীত করতে হবে। কারণ, বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলেই বাংলাদেশ তার হৃত গৌরব পুনরুদ্ধারে সক্ষম হবে। গোলাম ফারুক শাহীন এ সময় আরো উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকেরও অধিক সময় পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং বাংলাদেশের কান্ডারি তারেক রহমান বীরের বেশে ঢাকায় প্রত্যাবর্তন করছেন। তার পদার্পণে বিএনপির নেতা-কর্মীরা আবারো উজ্জীবিত হবেন গণতান্ত্রিক শক্তিকে সুসংহত করতে। গোলাম ফারুক শাহীন অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন তারেক রহমানের নিরাপত্তা-ব্যবস্থাকে জোরদারের জন্যে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দিদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রহমান বাবুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পাঠান। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউজার্সি বিএনপি নেতা ফারুক হোসেন, শওকত হোসেন, লংআইল্যান্ড বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান এবং শাহজাহান সিরাজ,শামিমা আফরোজ,পারভীন আক্তার,শীলা পারভীন, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ ইয়ানুর রহমান প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ দিদার আটলান্টিক সিটিতে গোলাম ফারুক শাহীনকে স্বাগত জানান এবং উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন আসন্ন নির্বাচনে নিজ এলাকার ধানের শীষের প্রার্থীর বিজয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্যে।

Facebook Comments Box

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us