ফিলাডেলফিয়া প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ
চট্টগ্রাম সমিতির বনভোজনে রচিদায়ক খাবার বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
চট্টগ্রাম সমিতি অফ পেনসিলভেনিয়রা বার্ষিক বনভোজন ২০ জুলাই পিসভ্যালি পার্কে বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বনভোজনে সমিতির সদস্য, তাদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজী আবুল কালাম, হাশেম নেওয়াজ, হাজী মোহাম্মদ ইউনুস মিয়া,আমির হোসাইন, হাজী মঈনউদ্দিন, আবুল কাসেম, মাহাবুব আলম, ফারুক আহমেদ, নুর মোহাম্মদ, নাসিমুল গণি, ইসকান্দার আহম্মদ, এডভোকেট নুরল ইসলাম প্রমুখ। এছাড়াও আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া ও মিলবর্ন থেকে আগত কমিউনিটি লিডার দিদার চৌধুরী, কাউসার শাহীন, শাহ ফরিদ ও জাহাঙ্গীর আলমের উপস্থিতি পুরো আয়োজনকে পরিপূর্ণ করেছিল।
সকালের নাস্তার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বাচ্চাদের জন্য চিত্রাংকন ও দৌড় প্রতিযোগিতা, পুরুষদের ফুটবল খেলা এবং মহিলাদের মজাদার বালিশ খেলা অনুষ্ঠিত হয় সম্প্রীতির আবহে। সংগঠনের প্রেসিডেন্ট সহিদুল ইসলাম, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন ও নওশাদের দক্ষ পরিচালনায় খেলাধুলার পর্বগুলো সকলের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে।
চট্টগ্রাম সমিতির বনভোজনে সম্প্রীতির কেক কাটেন সুধীজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মধ্যাহ্নভোজে নিউইয়র্কের বিখ্যাত “খলিল বিরিয়ানী হাউজ”র সুস্বাদু ও সুগন্ধি বিরিয়ানি ও অন্যান্য পদ সবাইকে আপ্লুত করেছিল। দুপুরের পরের সাংস্কৃতিক পর্বটি ছিল দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ। আটলান্টিক সিটির জনপ্রিয় শিল্পী আসিফ আনোয়ার এবং নিউইয়র্কের শিল্পী মৃদুল বাবু একের পর এক বাংলা গান, গজল ও হিন্দিগান পরিবেশন করেন। তাদের মর্মস্পর্শী কণ্ঠের মুগ্ধতায় দর্শকরা করতালি দিয়ে শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। সারাদিন ধরে সমিতির সভাপতি কাজী মনসুর খৈয়াম এবং সাধারণ সম্পাদক তৈয়ব উদ্দিন অনুষ্ঠানটিকে সফলভাবে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেন। আর বনভোজনের পুরো আয়োজনকে আরো মহিমান্বিত-হৃদয়গ্রাহি করতে সমিতির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। দিনের শেষ পর্বে উত্তেজনাপূর্ণ লটারি ড্র হয়, যেখানে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় পুরস্কার জিতেন।
সমাপনী বক্তব্যে সভাপতি কাজী মনসুর খৈয়াম সমিতির সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও উৎসাহই এই সফল বনভোজনের মূল চাবিকাঠি ছিল, এবং আগামী বছরেও এমন মিলনমেলার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এই আনন্দঘন দিনটি চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করল বলে সকলের ধারনা।
ছবির ক্যাপশন-পেনসিলভেনিয়া-চট্টগ্রাম-পিকনিক-১
চট্টগ্রাম সমিতির বনভোজনে রচিদায়ক খাবার বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-পেনসিলভেনিয়া-চট্টগ্রাম-পিকনিক-২
চট্টগ্রাম সমিতির বনভোজনে সম্প্রীতির কেক কাটেন সুধীজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর