নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট তত বাড়বে: আমীর খসরু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৩ পূর্বাহ্ণ

নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট তত বাড়বে: আমীর খসরু

ফাইল ছবি

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট তত বাড়বে।’

সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘আগামী দিনের ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। একটি দায়বদ্ধ সরকার ছাড়া দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে যতদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হবে, ততদিন মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারবে না। যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকে, তারা মিডিয়াকে চাপে রাখে।’

তিনি আরো বলেন, বিগত সরকারের দমন-পীড়নের মধ্যেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, যা গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

এদিকে বিএনপি নেতারা সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। দলটির দাবি, বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us