সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে এবিপিসির বনভোজন

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৬ পূর্বাহ্ণ

সম্প্রীতির বন্ধনে নিউইয়র্কে এবিপিসির বনভোজন

ছোট্টমণি আলিশাকে পুরস্কার দিচ্ছেন এবিপিসি নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রাণের আমেজ আর সম্প্রীতির বন্ধনে ৫ জুলাই শনিবার নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের হেকসেয়ার স্টেট পার্কে ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)’র বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল রামদাস ঘরামি কর্তৃক খাশীর মাংস রান্না এবং তা সকলের ভোজনে পরম তৃপ্তিদায়ক একটি ব্যাপার হওয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশে রান্নার এ কাজে ক্লাবের সদস্যগণও সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। শতাধিক প্রবাসীর অংশগ্রহণে এ বনভোজনে পরিবার-পরিজনসহ গণমাধ্যম কর্মীগণের সাথে ছিলেন কম্যুনিটির বিশিষ্টজনেরা। ছিল ছোট্টমণিরাও। সকালের নাস্তার পর খরতাপকে সহনীয় পর্যায়ে রাখতে তরমুজ বিতরণ করা হয় সারাক্ষণ। এমন একটি পরিবেশের মধ্যেই শিশু-কিশোর এবং ক্লাবের মেম্বার ও অতিথিগণের অংশগ্রহণে খেলাধূলা সম্পন্ন হয় ক্লাবের যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভির সহযোগিতায় সাধারণ সম্পাদক শাহ ফারুকের নেতৃত্বে। নারীদের বল নিক্ষেপের ব্যাপারটি ছিল খুবই আকর্ষনীয়। সকলেই তা উপভোগ করেছেন।

শাহ মাহবুব আর মঈন চৌধুরীর গানে মাতোয়ারা অন্য অতিথিরাও। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

পুরো আয়োজনে অতিথির মধ্যে ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটনী মঈন চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আজিম, ডেমক্র্যাটিক পার্টির নেতা ফাহাদ সোলায়মান, ব্যবসায়ী ও সমাজকর্মী কাজী আশরাফ হোসেন নয়ন, দুলাল বেহেদু, হারুন ভ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং মোহাম্মদ আলী।

খাশী রান্নায় ব্যস্ত রামদাস ঘরামি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এবিপিসির সভাপতি রাশেদ আহাম্মেদ, সহ-সভাপতি আলিম খান আকাশ, সাধারন সম্পাদক শাহ ফারুক, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি, প্রচার সম্পাদক আনিসুর রহমান প্রমুখের সমন্বয়ে সকলের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপরই শুরু হয় প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের একক পরিবেশনা। এতে এক পর্যায়ে গলা মেলান এটর্নী মঈন চৌধুরীসহ কয়েকজন অতিথি। গানে গানে আপ্লুত হন সকলে। পড়ন্ত বিকেলের আমেজে মুড়ি ভর্তার পাশাপাশি আম ভর্তাও সকলের প্রশংসা কুড়িয়েছে।

রান্নায় সহায়তাকারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় ছিল ৫ ডলারের র‌্যাফেল ড্র। প্রচার সম্পাদক আনিসুর রহমান রোজা থেকেও ব্যাপক সাফল্য দেখিয়েছেন এই লটারির টিকিট বিক্রির ক্ষেত্রে।

বনভোজনে ব্যস্ততা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বনভোজনে ক্লাবের সদস্য-কর্মকর্তাগণের মধ্যে আরো সরব ছিলেন নির্বাহী সদস্য লাবলু আনসার, অনিক রাজ, অজিত ভৌমিক, রাজুব ভৌমিক, নুরুন্নাহার নিশা, আলমগীর কবির, সৌমিক প্রমুখ।

বনভোজনে ক্লাবের সদস্যরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিনোদনমূলক খেলাধূলায় বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কিশোর-কিশোরীদের দৌড় প্রতিযোগিতায় প্রথম শাহ মেহরাজ, দ্বিতীয় ওহি ইহান এবং তৃতীয় পুরস্কার পেয়েছে আলিশা খান। ছোট্টমণিদের দৌড়ে প্রথম জারিয়ান, দ্বিতীয় উরিশা এবং তৃতীয় পুরস্কার পেয়েছে শাহ মেহরাব। পুরুষের বল নিক্ষেপে প্রথম রাকিব, দ্বিতীয় ইমন মারুয়ান এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন শাহ ফারুক। নারীদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম শাহনাজ শিরিন, দ্বিতীয় মুনিয়া আফরোজ এবং তৃতীয় হয়েছেন রাত্রি সাহা।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us