আওয়ামী লীগের ১০ দিনব্যাপী কর্মসূচি

দেশব্যাপী বিক্ষোভ-মশাল মিছিল এবং লকডাউন

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৮:৫৮ অপরাহ্ণ

দেশব্যাপী বিক্ষোভ-মশাল মিছিল এবং লকডাউন

 

এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম

বাংলাদেশের এই মহাসংকটকালে  দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২০ থেকে ৩০ নভেম্বর জনতার ক্ষমতায়ন ও ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

২০ নভেম্বর সরকারের সরাসরি সহযোগিতায় পরিচালিত দমন-পীড়ন, শহীদ ও আহতদের জন্য সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা ও পেগোটায় বিশেষ দোয়া ও প্রার্থনা,

২২ নভেম্বর সম্প্রতি গণহত্যা, গোপালগঞ্জে গণহত্যা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠন ও সাবেক জনপ্রতিনিধি যথাক্রমে আ. ক. ম. মোজাম্মেল হক, জাহাঙ্গির কবির নানক, শাহজাহান খান, ডা. দীপু মনি, আফজাল হোসেন সহ নেতৃবৃন্দের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী বিএনপির লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্তৃক অব্যাহত সন্ত্রাস, মব, সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

২২ নভেম্বর পোশাক-শ্রমিক, অটোরিক্সা চালক এবং সকল শ্রমজীবী মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল।

২৪ নভেম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ, সারের দাম কমানো এবং এসব সামগ্রি সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল।

২৫ নভেম্বর অবৈধ আইসিটি-বাংলাদেশ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে ঘোষিত সাজানো রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দিদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল।

২৬ নভেম্বর আওয়ামী লীগ ও সকল সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ।

২৭ ও ২৮ নভেম্বর ৮ দফা বাস্তবায়নে দেশব্যাপী মশাল মিছিল।

২৯ ও ৩০ নভেম্বর ৮ দফা দাবি আদায়ের জন্যে দেশব্যাপী লক-ডাউন।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এই কর্মসূচি ঘোষণাকালে আওয়ামী লীগের সকল শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি উদাত্ত আহবান রেখেছেন সর্বাত্মকভাবে তা পালনের জন্যে।

 

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us