নিউইয়র্কে ঐক্য পরিষদের সাধারণ সভা

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:১০ অপরাহ্ণ

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি

কম্যুনিটি সার্ভিসের জন্যে বিশেষ সম্মাননা প্রাপ্তগণের সাথে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ। কম্যুনিটি সার্ভিসের জন্যে বিশেষ সম্মাননা প্রাপ্তগণের সাথে ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ।

এনওয়াইভয়েস২৪ডটকম

মাতৃভূমি বাংলাদেশের বৈরী পরিবেশে বিপন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার প্রত্যয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের (ইউনিটি কাউন্সিল, ইউএসএ) ‘বার্ষিক সাধারণ সভা-২০২৬’ এবং ‘গুণীজন সংবর্ধনা’। একই আয়োজনে কেন্দ্রীয় ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. নিমচন্দ্র ভৌমিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০নভেম্বর)সন্ধ্যায় নিউইয়র্কের ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স সিনিয়র সেন্টারে এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, কর্মকর্তা, পরিচালক, উপদেষ্টা, ট্রাস্টি ও কমিউনিটির বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

শুরুতে গত ৩অক্টোবর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের (জন্ম: ৩১মার্চ১৯৪৯) স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণসভা ও সাধারণ আলোচনায় তাঁর বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধ  ও মানবাধিকার নিয়ে অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বরুণদেব মিত্র.  প্রয়াত ড. নিমচন্দ্র ভৌমিকের ভাই রূপকুমার ভৌমিক, স্বজন স্বপন দাস ভৌমিক, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, প্রদীপ মালাকার এবং ডোনাল্ড রোজারিও। এপর্বে কবিতা আবৃত্তি করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান অসীম সাহা।

সাধারণ সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের বিবরণী, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংগঠনের পক্ষথেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা (রেজল্যুশন) উপস্থাপন করা হয়।

সাধারণ সভায় বক্তব্য দিচ্ছেন ঐক্য পরিষদের নেতা নব্যেন্দু বিকাশ দত্ত। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক সব্যসাচী ঘোষ দস্তিদার, রোজালিন কস্তা, সীতাংশু গুহ, ড. দিলীপনাথ, উচিমং চৌধুরী, চন্দলা চাকমা এবং অধ্যাপক নবেন্দুবিকাশ দত্ত।

বক্তারা বাংলাদেশের সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, মানবাধিকার রক্ষা এবং প্রবাসে সংগঠনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে কমিউনিটি ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে  সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও আমন্ত্রণে ছিলেন যুক্তরাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নবেন্দুবিকাশ দত্ত, সদস্য-সচিব চন্দন সেনগুপ্ত, সভাপতি ডা. টমাস দুলুরায়, ড. দ্বিজেন ভট্টাচার্য ও রণবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক বিষ্ণুগোপ এবং প্রচার সম্পাদক পিয়াস দাস সুমন।

সভায় অন্যান্যের মধ্যে আরো ছিলেন অবিনাশ কে. আচার্য, শচীঘোষ দস্তিদার, চঞ্চলা চাকমা, সুশীল কে. সাহা, ডা. ভোলানাথ বণিক, সুশীল সিনহা, বি. ডি. মিত্র (বরুণদেবমিত্র), সুবর্ণা সেনগুপ্ত, নির্মল পাল, শ্যামশ্রী বড়ুয়া, নয়ন চৌধুরী, অনুরাধা বড়ুয়া, রূপালী দাস, অর্চক রঞ্জন, শিবতোষ চক্রবর্তী, কালী চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, বিধায়ক ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, হৈমবতী ভট্টাচার্য,  প্রদীপ দে (কুমার দে), লক্ষ্মণ মজুমদার, প্রদীপ কুমার ভৌমিক, দীনেশ মজুমদার, রণবীর বড়ুয়া, টমাস দুলু রায়, নবেন্দু দত্ত, রামদাস ঘরামী, বিকাশ বড়ুয়া, মৈত্রীসেন বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া অভি, লাথোয়াই মারমা, উচিমং চৌধুরী, দীপক কুমার আচার্য, মৌমিতা আচার্য, অভিজিৎ ভট্টাচার্য, পিয়াস দাস সুমন, বিপ্লব পাল, নিতাই সি. পাল, সৌমিক চৌধুরী (পল), কাঞ্চন চ্যাটার্জি, পার্থ তালুকদার, পি. কে. চক্রবর্তী (ধ্রুব), সনাতন ঘোষ, রাজেশ রায়, সঞ্জিত ঘোষ, প্রসেনজিৎ বড়ুয়া, শুক্ল কান্তি বড়ুয়া, পরেশ সাহা, শাওন বড়ুয়া, বিশ্বজিৎ সাহা এবং এডওয়ার্ড হালসানা।

সভা ও সংবর্ধনা শেষে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়নের পর মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ‘সুর-লহরি’ পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us